ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জমি নিয়ে মারপিটের শিকার মুক্তিযোদ্ধার সন্তান


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ৪:২২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারপিটের শিকার হয়েছেন এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় মুক্তিযোদ্ধা মৃত সাইদুর রহমান ছেলে আরিফুর রহমান আন্টু (৩৫) ও তার চাচাতো ভাই জহুরুল ইসলাম (৫০) কে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (১ জানুয়ারী) দুপুরে উপজেলার পশ্চিম রতনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিবার দুপুরে ভুক্তভোগীর মা মাজেদা বেগম (৬৫) বাদী হয়ে আজাহার আলী (৫৮), আসাদ মিয়া (৩৫), আছমা বেগম (৩৫), তাহিরা বেগম (৩০) ও সাহেরা বেগম (২৫) সহ পাঁচ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।

রোববার (৮ জনুয়ারী) দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। আসামীদেরকে গ্রেফতারে অভিযান চলছে।অভিযোগে জানা যায়, জেলার ফুলছড়ি উপজেলার পশ্চিম রতনপুর গ্রামের মুক্তিযোদ্ধার ছেলে আরিফুর রহমান আন্টুর সাথে ওই এলাকার আজাহার আলীর সংঙ্গে দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকাতয় গত ১ জানুয়ারী তারিখ দুপুরে আসামীরা দখলীয় বসতভিটার সীমানায় অনধিকার প্রবেশ করে খুটি স্থাপন করতে থাকে। ওই সময় ছেলে আরিফুর রহমান আন্টু  বাধা দিলে এলোপাথারী মারপিট করে আরিফুর রহমান আন্টুর বুকে, কাঁধে ও হাতে কামড় দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আরিফুর রহমান আন্টুর ডাক চিৎকারে আন্টুর চাচাতো ভাই জহুরুল ইসলাম (৫০) আগাইয়া গেলে তাকেও অন্যান্য আসামীগণ এলোপাথারী ভাবে মারপিট করিয়া ছিলা ফুলা রক্তাক্ত জখম করেন। স্বজনরা তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় আসামীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে অভিযুক্ত আজাহার আলীর সাথে যোগাযোগ করা হলে  তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত