দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিজ ট্রাক চাপায় আমিনুল মিয়া (৩৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার রাতে ১নং বালু ঘাটের দেবথৈল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল মিয়া ময়মনসিংহের কোতোয়ালি থানার আকুয়াকান্দাপাড়া গ্রামের মো.ফজলুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চালক ও হেলপার সম্পর্কে চাচা-ভাতিজা। তারা ট্রাক নিয়ে দুর্গাপুর থেকে বালু নিতে আসে। প্রতিদিনের মতোই বালু নিতে আসলে ১নং বালু ঘাটের দেবথৈল ডাইব্রেশনে ট্রাক ব্যাক করে পিছনের দিকে গিয়ে ঘোরাবার সময় হেলপার আমিনুল মিয়া ট্রাকের পিছনে থাকায় নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্বাস আলী জানান, ট্রাকের নিচে চাপা পড়ে কোমরের নিচের অংশ আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় হেলপার আমিনুল। লাশ উদ্ধার করে থানায় নেয়া আসা হয় । পরবর্তিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান