ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নুরের শাস্তির দাবিতে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৯-১-২০২৩ বিকাল ৫:২৪
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অপরাধে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। 
 
সোমবার (৯ জানুয়ারী) ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনের সদস্যরা।
 
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস বলেন, "লক্ষ লক্ষ ফিলিস্তানী মুসলিমদের হত্যাকারী ইহুদী রাষ্ট্র ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সাথে গোপনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অপরাধে গণ অধিকার পরিষদের সদস্য-সচিব নুরুল হক নুরকে অবিলম্ব ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দাবি জানাচ্ছি।
 
সংগঠনের সভাপতি আমিনুর বিশ্বাস  বলেন, "রাজাকারের বাচ্চাদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এদের বিষদাঁত উপড়ে ফেলবে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাকিস্তানের দালাল নুরুল হক নুরের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে এদের সবাইকে ধরে ধরে পাকিস্তানে পাঠাতে হবে। এরা দেশ ও জাতির শত্রু। 
 
পরবর্তীতে নুরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে গ্রেফতার ও শাস্তির দাবি জানান সভাপতি মোহাম্মদ আমিনুর বিশ্বাস। 
 
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি নুরুল হক নুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফান্দির সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ উঠেছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী