ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় নারীসহ আহত- ২


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৯-১-২০২৩ রাত ৯:৩৬
কক্সবাজারের কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় নারীসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার লেমশীখালী ইউনিয়নের কাজীর পাড়া গ্রামের মনজুর আলমের স্ত্রী জায়েদা বেগম (৪৫) ও শিশু সন্তান হাসিব হাসান (৭)। আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
 
জানা যায়, মনজুর আলমের শিশু সন্তান হাসিব হাসান জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। হাসিব প্রতিদিনের মত স্কুল থেকে ফেরার পথে একই এলাকার আবু ছৈয়দ প্রকাশ এন্ডার শিশু সন্তান বাবুর সাথে ঝগড়া হয়। এতে প্রতিপক্ষের মারধরে জায়েদা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
 
প্রতক্ষ্যদর্শী ছুরত আলম জানান, হাসিবের মা জায়েদা ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষ্য তাকে এলোপাতাড়ি মারধর করে।
 
আহত জায়েদার স্বামী মনজুর আলম বলেন, এলাকর জহির আলমের ছেলে আবু ছৈয়দ ও আকতার এবং আবদু ছমদের ছেলে শাহাজাহান তুচ্ছ ঘটনায় আমার শিশু সন্তান ও স্ত্রীকে মেরে জখম করেছে। আমার স্ত্রী তিন মাসের গর্ভবতী।
 
আহত জায়েদা বলেন, পাষন্ডরা আমার গর্ভবতীবস্থা জানা সত্বেও তলপেটে এলোপাতাড়ি লাথি মেরেছে। একপর্যায়ে পাশের একটি শুকনো পুকুরে ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন মনজুর আলম।

সুজন / সুজন

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা