হজের আনুষ্ঠানিকতা শুরু রোববার থেকে
করোনার হুমকিতে দ্বিতীয় বছরের মতো এবারও সীমিত পরিসরে হজ পালনের সুযোগ পেয়েছে কেবল সৌদি আরবের নাগরিকরা। এরই মধ্যে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধিত ৬০ হাজার হজযাত্রীরা পবিত্র নগরী মক্কায় সমবেত হতে শুরু করেছেন। রোববার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা।
গতবারের মতো এবারও করোনা ভাইরাস মহামারির কারণে বাংলাদেশসহ বিশ্বের অন্য কোনো দেশের মুসলিমরা হজে যেতে পারছেন না। সৌদি আরবের যেসব নাগরিক হজ করছেন তাদের প্রত্যেককেই বাধ্যতামূলক পূর্ণাঙ্গ টিকা নিতে হয়েছে।
করোনা সংক্রমণের আগে ২০১৯ সালে এই হজে অংশ নিয়েছিলেন প্রায় ২৫ লাখ মুসলিম। এ মাসের শুরুতে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়, তারা স্বাস্থ্য সতর্কতার সর্বোচ্চ লেভেল অনুসরণ করে কাজ করছেন। কারণ, মহামারি এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট এখনও চোখ রাঙাচ্ছে। উপসাগরীয় অন্য দেশগুলোর মতোই সৌদি আরবে অবস্থান করেন বিপুল সংখ্যক দক্ষিণ এশিয়া, দূরপ্রাচ্য, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিবাসী।
দিকে এবারের হজকে নিরাপদ করতে পবিত্র কাবা, গ্রান্ড মসজিদকে জীবাণুমুক্ত করতে দেখা গেছে কর্মীদের। আনুষ্ঠানিকভাবে আগামীকাল রোববার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। তার আগে শনিবার হজযাত্রীরা পবিত্র কাবাকে তাওয়াফ করছেন।
প্রীতি / প্রীতি
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি
১৬ বছর বয়সেই যেভাবে চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হয়ে ওঠেন ইবনে সিনা
মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে
দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম