ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে ইভিএমে ভোটদান প্রশিক্ষণ


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৯-১-২০২৩ রাত ৯:৪৫

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার উপ-নিবার্চনে এই প্রথম ইভিএমে ভোট গ্রহনকে কেন্দ্র করে দুর্গাপুর পৌর এলাকায় চলছে সাধারণ ভোটারদের নিয়ে প্রশিক্ষণ।

সোমবার থেকে দু‘দিন ব্যাপি উপজেলা নিবার্চন কার্যালয়ের আয়োজনে পৌরসভার বিভিন্ন এলাকায় এ প্রশিক্ষণ শুরু হয়।

আগামী ১২ জানুয়ারী সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়েছে।

পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এতে পুরুষ ১০,০৬৬ ও মহিলা ভোটার সংখ্য ১০,৭১৫ জন এবং মেয়র পদে ৩জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দিতা করছেন। গত ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা গেলে আগামী ১২ জানুয়ারি এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহ এবং প্রশিক্ষণ দিতে গত কয়েকদিন ধরে প্রচার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ভোটারদের প্রশিক্ষণ দিতেই অনুশীলনমূলক ভোট দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই অনুশীলনের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেয়াসহ কীভাবে ইভিএমে ভোট দেয়া যায়, তা শিখিয়ে দেয়া হবে। 


এ বিষয়ে সরকারি রিটার্নিং অফিসার তপন চন্দ্র শীল বলেন, ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে অনুশীলন ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী ১২ জানুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে সকল কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

সুজন / সুজন

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত