ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলো বিএনপি নেত্রী সুলতানা আহাম্মেদ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ১১:২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (৯ জানুয়ারি)  সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে মুক্তি দেয়া হয়। তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
 
সুলতানা আহমেদ (৫৮) হলেন ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর এলাকার তৌফিক আহমেদের স্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবদী মহিলা দলের সাধারন সম্পাদক।
 
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল রহমান।তিনি জানান,  ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে গত রোববার জামিন পায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদ। ওই দিনই তার জামিনের কাগজ কারাগারে পাঠানো হয়। পরে কারাকর্তৃপক্ষ যাচাই বাছাই শেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
 
উল্লেখ্য, তার বিরুদ্ধে রমনা মডেল থানার মামলা নং- ১৮(০২)২২ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪৩৬/৪২৭/১০৯/৩৪ তৎসহ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এবং  রমনা থানার মামলা নং-১৮(০২)১৮,ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪৩৬/৪২৭/১০৯/৩৪ দঃবিঃ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ছিল।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস