পাবনায় কুকুর বাঁচাতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুঁড়ির সাথে ধাক্কায় প্রাণ গেল দুই কলেজ ছাত্রের
পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া-মধপুর আঞ্চলিক সড়কের বোয়লমারী ক্রসিংয়ে একটি কুকুর বাঁচাতে গিয়ে তিন আরোহীর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের গুঁড়ির সাথে সজেরো ধাক্কা খায়। সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামজানান।
নিহতদের মধ্যে একজন হলেন-পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্সের ছাত্র ও সাঁথিয়া উপজেলার বন্দিরাম চর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) এবং অপরজন হলো যুবরাজ (১৬)। সে এ বছর এসএসসি পাশ করেছে এবং কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে তার চাচা রওশন আলী জানান। যুবরাজ একই গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমাবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহর থেকে তিন বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বোয়লারমারী ক্রসিংয়ে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেরগাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যান এবং অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোটরসাইকেল দ্রুত গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ওসি যোগ করেন। এ ব্যাপারে সাঁথিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি