কুয়াকাটায় বর্ণিল আয়োজনে সাগর সৈকত খেলাঘর আসর সম্মেলন অনুষ্ঠিত
পটুয়াখালীর কুয়াকাটায় জেগেছে আজ সব বিশ্ব শিশু, মুক্তির মোহনায় মিলেছি হাতে রেখে হাত তুলেছি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন সাগর সৈকত খেলাঘর আসর কুয়াকাটার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী ) বর্ণিল আয়োজনে সকালে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফানুস উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন মোজাম্মেল এমা। সৈকত খেলাঘর আসরের আহবায়ক নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। প্রধান বক্তা ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, সম্মানীয় অতিথি ছিলেন জেলা খেলাঘরের সাধারন সম্পাদক পঙ্কজ কর্মকার। এ সময় খেলাঘরের বিভিন্ন শাখা আসরের কর্মী এবং ভাই বোনেরা উপস্থিত ছিলেন। শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ বদল হবে, আলোকিত হবে শিশুদের ভবিষ্যত এমন প্রত্যাশা ব্যাক্ত করেন বক্তারা। পরে আসরের ভাই বোনদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।সঞ্চালনায় প্রভাষক মোঃ শাহাবুদ্দিন হাওলাদার সদস্য সচিব সাগর সৈকত খেলাঘর আসর।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান