ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২১ বিকাল ৬:৪৯
বিজিবিকে একটি অত্যাধুনিক ও আর্ন্তজাতিক মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। বিজিবির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে ইতোমধ্যে একটি ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়েছে। আজ শনিবার (১৭ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের আয়োজিত ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
 
এ সময় মন্ত্রী বলেন, স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট এর অংশ হিসেবে সীমান্তে নতুন বিওপি, বিএসপি নির্মাণসহ অত্যাধুনিক সার্ভেইলেন্স ইকুইপমেন্ট সিস্টেম স্থাপন, এটিভি ও অত্যাধুনিক এপিসি, রায়ট কন্ট্রোল ভেহিক্যাল, স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা হয়েছে।
 
মন্ত্রী আরও বলেন, অতি সম্প্রতি এই বাহিনীতে অত্যাধুনিক এন্টি ট্যাংক গাইডেড উইপন সংযোজন, প্রশিক্ষণ কর্মকান্ডের কলেবর বৃদ্ধিতে চুয়াডাঙ্গায় নতুন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে।
 
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন শেষে মন্ত্রী ৯৬তম রিক্রুট ব্যাচের প্রথম স্থান অধিকারী রিক্রুট জিডি আব্দুল কাদের জিলানী এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ সাংসদ হারুনুর রশিদ ও শিবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার লতিফ খান, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সুরজ মিয়া, ৫৯ বিজিবি’র অধিরায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা, প্রমুখ।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়