ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুর পৌরসভার উপ-নিবার্চনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:২৩

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভায় আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। মেয়র পদে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, বাছাইপর্ব শেষে পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করায় তিনজন প্রার্থী চড়ান্ত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারী)থেকে শেষ হচ্ছে শেষ মুহুর্তের প্রচারণা। এতে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।

উপ-নিবার্চনে মেয়র পদে যারা নিবার্চন করছেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মো.আব্দুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে 
সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা 
করছেন। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১। এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন জেলা নিবার্চন কর্মকতার্ আব্দুল লতিফ শেখ। 

সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মো. আব্দুস ছালাম বলেন, আমি মেয়র থাকা কালীন সব সময়ই পৌরসভা ও সাধারণ মানুষের কল্যানে কাজ করেছি। কাজ করতে গেলে ভুলক্রুটি হতেই পারে, সেসব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আসুন সবাই মিলে পৌরসভার উন্নয়নে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী আমায় নৌকা প্রতিক দিয়েছেন। দুর্গাপুর পৌরসভার উপ-নিবার্চন কে কেন্দ্র করে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় আ‘লীগের নেতাকর্মীগন অক্লান্ত পরিশ্রম করে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করছেন, মহান আল্লাহúাক চাইলে আমি বিজয়ী হবো। 

শুভেন্দু সরকার পিন্ট বলেন, আমার কোন অর্থনৈতিক লোভ লালসা নাই, বিগত দিনে পৌরসভার সাধারণ ভোটারগনই আমায় নিবার্চিত করেছেন। আমি পৌরবাসীকে নিয়ে পৌরসভার উন্নয়নে বিগত দিনে কাজ করে গেছি। পৌরসভায় এখনো অনেক কাজ বাকী আছে, সঠিক পরিকল্পনা নিয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করতে চাই। সে লক্ষে আপনাদের মুল্যবান ভোট কামনা করছি। আশা করছি আমি বিজয়ী হবো। 

আব্দুল মান্নান সোহাগ বলেন, পৌরবাসীর দাবী পূরণে ও সঠিক পরিকল্পনা নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই। সে লক্ষে আপনাদের মুল্যবান ভোট কামনা করছি এবং সকলের দোয়া ও চাই যেনো আপনাদের পাশে থেকে খাদেম করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন।

পৌরসভার ভোটার আব্দুল হাকীম বলেন, এটা কোন জাতীয় নিবার্চন নয়। এটা স্থানীয় সরকারের নিবার্চন। আমরা সব সময় যে প্রার্থীকে কাছে পাবো, কোন কাজের 
জন্য দুরে যেতে হবে না, পৌরসভার উন্নয়নে যিনি কাজ করবেন, যার কোন লোভ লালসা নাই, এমনই একজন নির্বাচিত হক এটাই চাই।

উপজেলা নিবার্হী কর্মকতার্ ও সহকারী রিটার্নিং অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যে সকল ভোট কেন্দ্র গুলো পরিদর্শ করেছি। প্রতিটি ভোট কেন্দ্র যথেষ্ট নিরাপত্তা বাহিনী মোতায়েন সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাক থাকবে। আগামী বৃহস্পতিবারের এই উপ-নিবার্চন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন করতে পারবো 
ইনশাআল্লাহ।

উল্লেখ্য : গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় আগামী ১২ জানুয়ারি ২০২৩ এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত