ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জুনে পদ্মা সেতুতে ট্রেন চলবে : রেলমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:৩২

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, পদ্মা সেতু রেল প্রকল্পের সার্বিক কাজের ৭৩ শতাংশ অগ্রগতি হয়েছে। কাজের যে অগ্রগতি হয়েছে তা সন্তোষজনক। আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। সেভাবেই কাজ এগিয়ে চলছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর রেল প্রকল্পের কাজ পরিদর্শনে এসে রেলমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে নির্বাচন। আগামী ২০২৪ সাল পর্যন্ত আমাদের রেল প্রজেক্টের মেয়াদ আছে। আগেই ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত রেলসংযোগ করা হয়েছে। আর আগামী জুনের মধ্যে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কাজ শেষ হবে। কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেলের কাজ বন্ধ রাখা হয়েছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি কাজ। আমাদেরকে সফলভাবে কাজ করে যেতে হবে।

মন্ত্রী আরও বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৬৯ ভাগ, ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৮০ ভাগ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে ৭৩ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। যেহেতু এখন কাজের মৌসুম, তাই দিনরাত কাজ চলমান রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলসংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, রেলওয়ের ডিজি শ্রী ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ