দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে
দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তা বিরতিহীন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি সদস্যসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পৌরসভার ৯টি কেন্দ্রে ৭৬টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে এ ভোট গ্রহণ চলছে। সকালের দিকে ভোটারদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং উৎসবমুখর পরিবেশে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত 'নৌকা' প্রতীক নিয়ে মাওঃ মো. আব্দুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী 'নারিকেল গাছ' প্রতীকে
শুভেন্দু সরকার পিন্টু, ইসলামী আন্দোলন মনোনীত 'হাতপাখা' প্রতীকে মুহাম্মদ আব্দুল মান্নান। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১। এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও মহিলা ভোটার ১০,৭১৫ জন।
এদিকে সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,নির্বাচন সুষ্টভাবে করার লক্ষে মাঠ পর্যায়ে পুলিশ, বিজিবি, ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার কাজে রয়েছে । শান্তিপুর্নভাবে ভোট গ্রহন চলছে। আশা করি এটা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। কোথাও কোন বিশৃংখলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম বারের মত ইভিএমে ভোট দিতে পেরে অনেকেই স্বস্তির কথা জানিয়েছেন। পৌরসভার ভোটার স্বপন সাহা বলেন, কোন প্রকার ঝামেলা ছাড়াই ইভিএমে ভোট দিতে পেরে আমরা খুবই খুঁশি। ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার