পাটুরিয়া-দৌলতদিয়ায় ভোর সাড়ে ৫ টা থেকে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ঘাট এলাকায় পাড়ের অপেক্ষায় থাকা প্রায় শতাধিক যানবাহন চালক ও যাত্রীরা। এদিকে কুয়াশায় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি।
তবে কুয়াশা কমে গেলেই পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।
তিনি বলেন, মধ্যরাত থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে কুয়াশার তীব্রতা আরো বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে খানজাহান আলী ও মাহ মখদুম নামের দুইটি ফেরি আটকা পড়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলেই পুনরায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied