নগরকান্দায় দুইশত পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুরের নগরকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ দুইশত পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিরাজ হোসেন এর দিক নির্দেশনায় এস আই মোঃ নাজমুল ইসলাম , এএসআই আজিজুল ইসলাম, অভিযান পরিচালনা করে উপজেলার ডাংগি ইউনিয়নের শ্রীরাঙ্গাল নামক স্হান থেকে দুইশত পিস ইয়াবা সহ আসামী ১। মঞ্জুর আলম (৪১) পিতাঃ গোলাম রহমান, সাং হালি শহর চট্টগ্রাম, ২। আবু মুজা, পিতা আব্দুল হাকিম, সাং গাংটিয়ারা, থানাঃ দেবিদার, জেলাঃ কুমিল্লা কে গ্রেফতার করে।
এ বিষয় এস আই নাজমুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নগরকান্দা থানায় মামলা দায়ের করে। মামলা টি এসআই আনোয়ার হোসেন তদন্ত করবেন। থানা সূত্রে জানা যায় আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।আসমীদের পুলিশ স্কটের মাধ্যমে ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied