ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঈশ্বরদীতে রিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি দুইজনকে গ্রেপ্তার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১২-১-২০২৩ বিকাল ৬:৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় রিকশাচালককে গুলি করে হত্যাকারী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার সহযোগিকেও আটক করা হয়েছে। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে  গ্রেপ্তারকৃত আনোয়ারকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানিয়েছেন।
আনোয়ারকে বুধবার আদালতে হাজির করে বৃহস্পতিবার থেকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। 
তবে আনোয়ার যে অস্ত্র দিয়ে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যা করেছে সে অস্ত্রটি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি।
গ্রেফতারকৃতরা হলেন ঈশ্বরদী পৌরসভার শৈলপাড়া বারো কোয়ার্টার মহল্লার মৃত নূর উদ্দিনের ছেলে আনোয়ার উদ্দিন (৪২) ও একই এলাকার ইব্রাহিম হোসেন (২৬)।
তারা হলেন-ঈশ্বরদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের ছোট ভাই মামলার দুই নম্বর আসামি আনোয়ার উদ্দিন এবং মামলায় চার নম্বর আসামি ইব্রাহিম।  
এনিয়ে মামলার চার আসামিকেই গ্রেফতার করা হলো। 
এর আগে মামলার এক নম্বর আসামি কাউন্সিলর ও যুবলীগ নেতা কামাল উদ্দিন ও ভাতিজা হৃদয় হোসেনকে শুক্রবার ঈশ্বরদীর শৈলপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ঈশ্বরদীর আরামবাড়িয়া এলাকা থেকে আনোয়ারকে প্রথম গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া  থেকে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, গ্রেফতারের পর আনোয়ারকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড নেয় হয়েছে। রিমান্ডে কিছু তথ্য পাওয়া গেছে, তা যাচাই বাছাই করা হচ্ছে। হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৪ জানুয়ারি) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় আনোয়ার মামুনকে পিস্তল দিয়ে গুলি করে। এ ঘটনায় আহত আরও দুইজন রকি ও সুমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঐ ঘটনায় নিহত মামুনের মা লিপি আক্তার বাদি হয়ে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) মধ্যরাতে চারজনকে আসামি করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার