বিশ্ব ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় শুক্রবার রাত ৯টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৩ মুসল্লির। এখন পর্যন্ত প্রথম দুই দিনে মোট ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা হলেন- খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের মরদেহের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের।মাওলানা মোহাম্মদ শাকের বলেন, শুক্রবার রাত ৯টায় মোফাজ্জল হোসেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক এবং শনিবার সকাল সাড়ে ৭টায় হাবিবুর রহমান মারা গেছেন। তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে মৃতদের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০), বৃহস্পতিবার সকালে গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) নামে মুসল্লির মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান