সাতক্ষীরায় চিংড়ীতে অপদ্রব্য পুশের দায়ে একজনের কারাদন্ড,
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে চিংড়ীতে অপদ্রব্য পুশ করার দায়ে মোঃ মফিজুর রহমান শিমুল(৩২) নামের ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুর আড়াইটায় শহরের ফুড অফিস মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এসময় ৬০ কেজি চিংড়ী জব্দ করে ওই চিংড়ী ব্যবসায়ীকে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেসুর রহমান জানান, ফুড অফিস মোড়ের একটি পরিত্যক্ত ভবন ভাড়া নিয়ে চিংড়ীতে জেলি ও রাসায়নিক পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। সেখানে চিংড়ীতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে মফিজুর রহমান শিমুল নামের ওই চিংড়ী ব্যবসায়ীকে আমরা আটক করতে সক্ষম হই। এসময় ওই ভবন থেকে ৬০ কেজি পুশকৃত চিংড়ী সহ জেলি, ইনজেকশন, জেলি তৈরীর পাওডার ও বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। আটক ওই ব্যক্তি প্রতিদিন ৫০-১০০ কেজি চিংড়ীতে জেলি পুশ করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানিয়েছেন, চিংড়ীতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় মফিজুর রহমান শিমুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত চিংড়ী মাটিতে পুতে নষ্ট করা হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied