ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুর জেলায় প্রথম মডেল মসিজদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১-২০২৩ দুপুর ৪:৩১

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা শহরে সরকারি উদ্যোগে তিনতলা বিশিষ্ট এটাই প্রথম মডেল মসজিদ। 
১৭০০ নারী পুরুষের নামাজ আাদয়ের সুবিধা ছাড়াও ইমাম প্রশিক্ষণ, ইসলামি গবেষণা, পাঠাগার, অটিজন কর্ণার, হিফজ খানা, প্রাক প্রাথমিক শিক্ষা, কুরআন শিক্ষা, গণশিক্ষা, দ্বীনি এবং ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুবিধা রয়েছে। 
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, ই এম বিভাগ আবু হালিম, উপ বিভাগীয় প্রকৌশলী ইজাজ আহমেদ খান, সহকারি প্রকৌশলী আরেফিন নূর, ই এম বিভাগ নূর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 
মসজিদে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ ইমাম ও খতিব, জয়নাল আবেদীন স্বানী ইমাম ও মোয়াজ্জেম এর দায়িত্ব পালন করবেন। 
ধর্মবিষয়ক মন্ত্রণালয় অধীন দেশের জেলা উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শির্ষক প্রকল্পের অনুমোদনের পর গণপূর্ত অধীদপ্তরের তত্ববধায়নে এ নির্মাণ কাজ বাস্তবায়ন হয়। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ