রায়গঞ্জে ব্যতিক্রম উদ্যোগ-চালু হলো জন্ম নিবন্ধন হেল্প ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জের দেশ সেরা শ্রেষ্ঠ ১ নং ধামাইনগর ইউনিয়নে চালু হলো এক ব্যতিক্রম উদ্যোগ,জন্ম নিবন্ধন হেল্প ডেস্ক ওয়ান স্টপ সার্ভিস।
সরেজমিনে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়- ইউপি চেয়ারম্যান কার্যালয়,সচিব কার্যালয়ে ও ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের কার্যালয়ে চোখে পড়ে একটি ওয়ান স্টপ সার্ভিস এখানে লেখা সংবলিত ডেস্ক, সেখানে লেখা আছে সন্মানিত জন্ম ও মৃত্যু নিবন্ধনগণের 'ওয়ান স্টপ সার্ভিস' এখানে, ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ সিরাজগঞ্জের রায়গঞ্জ।
সিরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের বাসিন্দা আব্দুল হান্নান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন হেল্প ডেস্ক খুবই সুন্দর একটি উদ্যোগ। হেল্প ডেস্কের মাধ্যমে আমরা খুব সহজে জন্ম ও মৃত্যু নিবন্ধন হাতে পাচ্ছি। তিনি আরো বলেন,আমাদের চেয়ারম্যান এই হেল্প ডেস্কের মাধ্যমে আমাদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেন আর ইউপি সচিব হেল্প ডেস্কের মাধ্যমে আমাদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কোন রকম ভোগান্তি ছাড়াই করে দেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন,আমরা ইতিমধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করেছি।এখনো নতুন ভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কোন প্রকার যেনো ধামাইনগর ইউনিয়ন বাসীদের ভোগান্তি পোহাতে না হয় তার জন্যই আমরা এই ব্যতিক্রম উদ্যোগ হেল্প ডেস্ক চালু করেছি। একজন নাগরিক খুব সহজে হেল্প ডেস্ক থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সুবিধা গ্রহণ করতে পারেন।
ইউপি সচিব রজিন পলাশ বলেন,সারাদেশের মধ্যে ধামাইনগর ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এই ব্যতিক্রম হেল্প ডেস্ক চালু করা হয়েছে।এখানে ইউপি চেয়ারম্যান একজন জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে আসা ব্যক্তিকে তথ্য দিয়ে সহযোগিতা করেন আর ইউপি সচিব কোন রকম ভোগান্তি ছাড়াই জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন।
উল্লেখ- এর আগে ধামাইনগর ইউনিয়নের সচিব,ইউপি সদস্য ও গ্রাম পুলিশ চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিতরণ করেছেন।যার ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনা করার স্বীকৃতি স্বরূপ সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়ে গৌরব অর্জন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ।
গত ১৬ অক্টোবর সকালে ঢাকা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমনকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
সুজন / সুজন
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার