ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকসামে সরস্বতী পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রতীমা কারিগররা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ১২:৫৭

বিদ্যার দেবী সরস্বতী দেবী। সরস্বতী পূজা নির্ঘন্ট। এ পূজাকে সামনে রেখে স্কুল, কলেজ, পাড়া-মহল্লার শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজিবী লোকজন পূজা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।  
সরেজমিনে ঘুরে দেখা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) লাকসাম পৌরশহরের মুক্তকেশি কালি বাড়ি মন্দিরে শরিয়তপুর থেকে আগত প্রতীমা কারিগররা শেষ সময়ে রংতুলিতে ব্যস্ত সময় পার করছেন। প্রায় আড়াই বছর করোনা প্রাদুর্ভাবের ফলে পূজা সংখ্যা কমে গেছে বলে জানান কারিগররা। লাকসাম পৌরশহরের বিভিন্ন মাধ্যমিক ও কলেজ গুলোতে পূজার প্রস্তুতি গ্রহন করছে। এছাড়া জগন্নাথ মন্দির, কানাই ভবন, পেয়ারি সাহা বাড়ি, ধামৈচা,পশ্চিমগাঁও সাহাপাড়া, দক্ষিণ লাকসামসহ বিভিন্ন জায়গা আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল বেলায় পূজার কার্যক্রম শুরু হয়ে যাবে। 
বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা জানান, সরস্বতী পূজা ছাত্র-ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ন উৎসব  কারন এ পূজাতে আমরা ভালো পড়াশুনার জন্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য মা সরস্বতীর কারে প্রার্থনা করব এবং মা সরস্বতীর পায়ে পুস্পাঞ্জলী অর্পণ করব। এছাড়া এ পূজা করলে শিক্ষার সাথে জ্ঞানম, সঙ্গীত, শিল্পকলার দেবী হিসাবে জানা যায়। 
শরিয়তপুরের প্রতীমা কারিগররা জানান, এ বছর আমাদের প্রতীমা তৈরী ব্যবসায় মন্দা। জিনিষপত্রের দাম বাড়ার ফলে আমাদের লাভ সামান্য। ছোট প্রতীমা ১ হাজার, মিডিয়াম ২ থেকে ৩ হাজার টাকা, বড় প্রতীমা ৫ থেকে ৭ হাজার টাকা। 
লাকসাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ সচীন্দ্র দাস জানান, এ বছর লাকসাম উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, পাড়া মহল্লায় স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। বিভিন্ন পূজা মন্ডপের কমিটিবৃন্দের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা যাতে না হতে পারে নির্দেশ দেয়া আছে। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন আমাদের সার্বক্ষনিক সহযোগিতা করবে। সবার কাছে অনুরোধ আপনারা সবাই শান্তিপূর্ন ভাবে পূজা করবেন। 

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট