ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

এবার শিক্ষক পরিচয়ে সাংবাদিকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ৪:৩৬

মাগুরার শালিখায় শিক্ষক ভূয়া পরিচয় দিয়ে বাহারুল ইসলাম নামে এক সাংবাদিকের নিকট থেকে অভিনব কৌশলে ৭৩ হাজার ৫ শত হাতিয়ে নিয়েছে অনলাইন প্রতারক চক্র।বাহারুল ইসলাম জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি ও আড়পাড়া বাজারের মিলন টেলিকম এন্ড কনফেকশনারির স্বত্তাধিকারী।বাহারুল ইসলাম আজ সোমবার সকালে এই প্রতিবেদককে বলেন, গত ১৪ই জানুয়ারি সকাল ১১ টায় অজ্ঞাত এক ব্যক্তি ০১৮৫১৬৫০১২২ নাম্বার থেকে আমাকে ফোন দেয় এবং বলে বাহারুল ভাই,আমি রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, আমি আপনার পরিচিত,এই তো সেদিন আপনি আমার স্কুলে রংয়ের কাজ করে আসলেন পাশাপাশি তাকে বিশ্বাস করার মত আরো কয়েকটি কথাও তিনি আমাকে বলেন।তিনি আরো বলেন, আমার স্ত্রী খুব অসুস্থ আমি তাকে নিয়ে ঢাকায় এসেছি আমার এখন অনেক টাকার প্রয়োজন। আমার রকেট নাম্বারে টাকা আছে তবে এখানে কোন রকেটের এজেন্ট নাই এই বলে তিনি আমার একটি গ্রামীন নাম্বারে রকেটের অরজিনাল মেসেজ এর মত দুইটি ব্ল্যাংক মেসেজ পাঠায়।পরে আমি সরল বিশ্বাসে তার দেওয়া ০১৮৫১ ৬৫০১২২, ০১৮৩৯-৯৮৭৩৪৬ ও ০১৮১৮-৭৩৬৭৯৪ এই নাম্বার গুলোতে নগদ ও বিকাশের মাধ্যমে ৭৩ হাজার ৫০০ টাকা সেন্ড করি পরে যখন আমার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করি তখন একাউন্ট বন্ধ দেখায় পরক্ষণে আমি বিকাশ কর্তৃপক্ষকে জানালে তারা আমাকে বলে আপনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছিলেন।এ ব্যাপারে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলাবতি রানী বিশ্বাসের সাথে কথা বললে তিনি জানান,আমার স্কুলে রবিউল ইসলাম নামে কোন সহকারী শিক্ষক নাই।এর আগে ১২ই ডিসেম্বর ২০২২ সালে বুনাগাতী কলেজের অধ্যক্ষের ভূয়া পরিচয় দিয়ে আড়পাড়া বাজারের বিকাশের এজেন্ট ও বিশ্বাস ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ নুর নবী বিশ্বাসের নিকট থেকে একই কৌশল অবলম্বন করে সমপরিমাণ টাকা হাতিয়ে নেই প্রতারক চক্র।প্রতারক চক্রের একের পর এক অভিনব কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অনেকটা হতবিহম্বল ও অসহায় হয়ে পড়েছেন শালিখা উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্ট ও জনসাধারণ।শালিখা থানা অফিসার ইনচার্জ বিশাল ইসলাম বলেন,এ ব্যাপারে কয়েকটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে।পাশাপাশি তিনি শালিখা উপজেলার সকল অনলাইন ব্যাংকিং ব্যবসায়ীদের কে লেনদেনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং নীতিমালা অনুসরণ করার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা