পটিয়ায় পূজা কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী সেপ্টেম্বর মাসে সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার ১১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদের কমিটি গঠন করা হয়।
এতে উপজেলা শিক্ষক নেতা মাষ্টার শ্যামল কান্তি দে'কে চেয়ারম্যান, ঝুলন দত্ত'কে সদস্য সচিব ও অধ্যাপক যদু রঞ্জন চৌধুরীকে যুগ্নসচিব মনোনীত করা হয়েছে। উপজেলা কমিটির সভাপতি ঋষি বিশ্বাসের সভাপতিত্বে পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা পূজা পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ, অতিথি ছিলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাশ, সাধারণ সম্পাদক প্রনব দাশ সহ উপজেলা ও পৌরসভা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।
সভায় বিশ্বশান্তি প্রতিষ্ঠায় করোনা মহামারি থেকে মুক্ত হতে মায়ের আর্শীবাদ প্রার্থনা করে যারা ইতিমধ্যে মৃত্যু বরণ করেন তাঁদের আত্নার চিরশান্তি কামনা করা হয়। সভায় সকলের ঐকান্তিক সহযোগিতায় একটি সুন্দর সম্মেলন উপহার দিয়ে নুতন প্রজন্মের জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
এমএসএম / জামান
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার