এক কোটি পরিবারকে ২০ হাজার করে নগদ সহায়তা দিতে সরকারের কাছে ডা. শাহদাাতের দাবি
করোনা দুর্যোগে সৃষ্ট নতুন ১ কোটি হতদরিদ্র পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনতে পারলেই করোনা প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। এছাড়াও এলাকা ভিত্তিক জোনিং এর মাধ্যমে রেড জোন ,গ্রীন জোন এবং ইয়োলো জোনে চিহ্নিত করতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির দায়িত্ব তাদের নিতে হবে।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সরকার জীবন-জীবিকার মধ্যে সমন্বয় না থাকার কারণে ত্রাণ বিতরণে দুর্নীতি হয়েছে। আর দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার কারণে জনগণের দুর্ভোগ চরমে উঠেছে। সরকারের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি আর দুর্নীতি। সরকারের আশ্রয়-প্রশ্রয়ে থাকা দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার অনুরোধ জানান।
রোববার (১৮ জুলাই) দুপুরে বাদশা মিয়া রোডস্থ নিজ বাস ভবনের নিচে চট্টগ্রাম নগরীর ৩১ নং,৩০ নং এবং ২২ নং এলাকার অসহায় ,দরিদ্র মহিলাদের মাঝে ত্রাণ বিতরণ কালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা, শাহাদাত হোসেন এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- ড্যাব নেতা ডা. সাদ্দাম হোসেন, ডা. মেহেদী, নগর মহিলা দল নেত্রী আর্যুন নাহার মান্না, বাকলিয়া থানা মহিলা দলের সভানেত্রী রেজিয়া বেগম মুন্নি, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মহিলা দল নেত্রী রেনুকা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই