কাশিমপুরে দেশীয় অস্ত্রসহ আটক-৪
গাজীপুর মহানগরীর কাশিমপুরে দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে কাশিমপুর থানাধীন লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সাধারণ জনগণ ওই সন্ত্রসীদের ঘেরাও করে। পরে পুলিশ কে খবর দিলে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে সন্ত্রাসী কাজে ব্যবহৃত ২৫ টি তরবারিসহ একটি পিক-আপ ভ্যান জব্দ করে। পুলিশ জানায় তারা আশুলিয়া এলাকায় পলাতক সন্ত্রাসী রতন এর নেতৃত্বে আশুলিয়ার গোরাট এলাকায় দেশীয় এই অস্ত্রগুলো দেয়ার জন্য যাচ্ছিল।
আটকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার সদর থানার বনবাড়ীয়া গ্রামের আয়নাল শেখের ছেলে মোঃমোতালেব(৩২),নীলফামারী জেলার সদর থানার রামকলা বুটের হাট গ্রামের আব্দুল মজিদের ছেলে রুবেল(১৮),সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার জেলেখালি গ্রামের রফিকুল সরদারের ছেলে রাহুল সরদার(১৬) এবং নীলফামারি জেলার ডিমলা থানার গয়াবাড়ী ছোটখাতা গ্রামের আতিয়ার রহমান এর ছেলে মাসুদ রানা(১৬)।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম (রাফি) জানান,তারা আশুলিয়ার গোরাট এলাকায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের কোর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied