ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২০-১-২০২৩ বিকাল ৫:৫২
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের বক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
 
খবর পেয়ে শিবচর উপজেলার ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। শুক্রবার(২০ জানুয়ারি) বিকেল তিনটার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এ ঘটনা ঘটে।
 
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাস পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এসে পৌছায়। এসময় বাসের চাকা পাংচার হলে বাস থামিয়ে যাত্রীদের নামানো হয়। এরপরই হঠাৎ করে বাসে আগুণ ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 
 
যাত্রী অঞ্জনা সরকার বলেন,'বাসের সমস্যা হলে আমরা যাত্রীরা সবাই বাস থেকে নেমে রাস্তায় দাঁড়াই। এরপর হঠাৎ করেই বাসে আগুন ধরে যায়। বাসের বক্সে রাখা আমাদের মালামাল, ব্যাগ সব কিছু পুড়ে গেছে।'
 
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) 
আবু নাঈম মো.মোফাজ্জেল হক বলেন, 'অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত এসে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। ইঞ্জিনে ত্রুটি থেকে এ অগ্নিকান্ড বলে ধারণা করা হচ্ছে।'

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২