শীতার্ত অসহায় মানুষের পাশে শিশু শিক্ষার্থীরা
ঘন কুয়াশা শীতে অসহায় দুস্থ শীতার্তরা যখন কাবু, ঠিক তখনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের তিন শিশু শিক্ষার্থী স্নেহা গুপ্তা (১৬), সেজুতি গুপ্তা (১৩) ও গোপাল গুপ্ত (১০) শীত বস্ত্র নিয়ে শীতার্তদের উষ্ণ পরশ দিতে রাতের আঁধারে ওই শিশু শিক্ষার্থীরা দুই শতাধিক দুস্থদের মাঝে বাড়ী বাড়ী ছুটে গিয়ে তুলে দিলেন শীত নিবারণের জন্য গড়ম কম্বল।
পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের ব্যবসায়ী রাজু কুমার গুপ্তার মেয়ে সদ্য এসএসসি পাস করা স্নেহা গুপ্তা, ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সেজুতি গুপ্তা ও তার ছোট ভাই আনন্দ কুমার গুপ্তর ছেলে চুতুর্থ শ্রেণীর শিক্ষার্থী গোপাল গুপ্ত (১০) শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের বাবার কাছে বায়না ধরে ওইসব শীতার্ত মানুষদের জন্য কিছু করার। আবদার রাখতে শিশুদের অভিভাবক কয়েকশ কম্বল কিনে দেন তাদের । সেই কম্বল নিয়ে স্নেহা গুপ্তা ও গোপাল গুপ্ত সেজুতী গুপ্তা শুক্রবার (২০ জানুয়ারী) রাতে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী, লালপুর ও পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এসময় তাদের সাথে ছিলেন গোপল গুপ্তর বাবা আনন্দ কুমার গুপ্ত।
শিশুরা জানান, ঘন কুয়াশা শীতে মানবেতর জীবন যাপন করছে ছিন্নমূল মানুষ ও বৃদ্ধরা অসহায় ও দুস্থ মানুষদের কথা ভেবে বাবাদের কাছে বায়না করলে তারা আমাদের কম্বল কিনে দেন। সেই কম্বল আমরা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছি। এতে অামরা খুব অানন্দ পেয়েছি
বিষয়টি নিয়ে আনন্দ কুমার গুপ্ত বলেন, শীতে যখন আমরা সবাই কাবু। এই কথা বাচ্চাদের মনে নাড়া দিয়েছে। তাই তারা শীতার্তদের কম্বল দেওয়ার কথা আবদার করলে আমরা দুই শতাধিক কম্বল কিনে তাদের সাথে নিয়ে কম্বল গুলো বিতরণ করি। এতে করে বাচ্চারা অনেক অানন্দ পেয়েছে
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied