কুতুদিয়ায় মানবাধিকার সংস্থার কম্বল বিতরণ
কক্সবাজারের কুতুবদিয়ায় ৫৫টি স্কুল ও মাদ্রাসার গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫শ’ কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। শনিবার (২১ জানুয়ারি) কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জর্জমিত্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ তাহের, আওয়মীলীগ নেতা বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আওয়মীলীগ নেতা আজমগীর মাতবর।
উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মাসিক দীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকবর খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেবিএফ লি:’র ডাইরেক্টর আসফাক আলম চৌধূরী খালেদ, আল ফারুক দাখিল মাদ্রাসা সুপার মোরশেদুল মান্নান, বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক লিটন কুতুবী, কুতুবদিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম.এ.মান্নান ও কৃষকলীগের সভাপতি কাইচার সিকদার প্রমুখ।
পরে কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবীকে সভাপতি, অ্যাডভেকেট এস.এম.সাইফুল্লাহ খালেদকে সাধারণ সম্পাদক ও আসফাক আলম চৌধূরী খালেদকে সহ-সভাপতি করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুতুবদিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied