কাশিমপুরে বালিশ চাপায় মেয়েকে হত্যা, ব্লেড খেয়ে বাবার আত্মহত্যার চেষ্টা
গাজীপুরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় এ ঘটনা ঘটেছে। এসময় চিরকুট লিখে ব্লেড খেয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ।
নিহত হলো- দিনাজপুরের নবাবগঞ্জ থানার নন্দনপুর এলাকার মোঃ তরিকুল ইসলামের মেয়ে মোসাঃ তামান্না আক্তার (৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় আজিজ মিয়ার বাসায় ভাড়া থাকতো তামান্না আক্তারের বাবা-মা। সেখানে থেকে তারা পোশাক কারখানায় চাকরী করতো। শনিবার দুপুরে তাদের ভাড়া বাসার কক্ষে তরিকুল ইসলাম তার মেয়ে তামান্না আক্তারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মেয়েকে হত্যার পর তরিকুল ইসলামও ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তামান্নার বড় মামা আব্দুল হালিম বলেন,আমরা জয়দেবপুরে রাজমিস্ত্রীর কাজ করি। বিকেলে খবর পেয়ে এসে দেখি দুলাভাই ভাগ্নীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছ বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।প্রতিবেশি শাহিনুর আলম বলেন,শুনেছি তরিকুল মোবাইলে অনলাইনে জুয়া খেলতো। জুয়া খেলার বিজয়টা মেয়ে দেখে ফেলায় তাকে বালিশ চাপা দিয়ে মেরে নিজে আত্মহত্যার চেষ্টা করে।
নন্দনপুর গ্রামের স্থানীয় মেম্বার আমানুল্লাহ বলেন,তরিকুল আগে থেকেই মানসিক ভাবে অসুস্থ ছিলো। সে এলাকায় বিভিন্ন অপরাধ করতো। সম্ভবত মানসিক সমস্যার কারনেই এঘটনা ঘটিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন,স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলতে ছিলো। পারিবারিক কলহের কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন
রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ
শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর
বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন
রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের