ভোরবেলা
ভোরবেলামো ইমাম হোসেনরবি ওঠে ফুল ফোটে কাড়ে মন প্রাণ,পরিবেশে আসে ভেসে সুমধুর ঘ্রাণ।পশুপাখি ডাকাডাকি করে ভোর বেলা,অলি কূলে ফুলে ফুলে করে নানা খেলা।বায়ু বয় ধরাময় নদী তোলে ঢেউ,ঘাটে তাই মাঝি ভাই গান করে কেউ।তুলে পাল ধরে হাল চলে বহু দূর,কলতানে বাজে কানে ভাটিয়ালি সুর।একরাশ বুনোহাঁস জলাধারে বাস,ধান ক্ষেতে ওঠে মেতে বেসামাল ঘাস।রোজকার তিন বার পেটের ক্ষুধায়,চাষি ধায় মাঠে যায় গতর শুধায়।শিশু সব কলরব করে মসজিদে,পাঠশালা মিটে জ্বালা মনের-ই ক্ষিদে।দুটি ঠোঁটে হাসি ফোটে মনে প্রেম জাগে,ছোট ফুল দুলদুল করে বুনো বাগে।এলে ঝর মর মর হয় খুব মায়া,ওরে গাছ দিয়ে যাস দিন ভর ছায়া।মেঘ মালা ধরে পালা যায় দূর দেশে,দেশমাতা ধরে ছাতা রাখে ভালোবেসে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied