ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ১:৪১
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে বিয়ে না দেওয়ায় অভিমান করে বিপ্লব নামে এক  কিশোর আত্মহত্যা করেছে। রোববার (২২জানুয়ারি) সকালে কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্বপাড়া মোকছেদ আলম এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 
 
নিহত হলো- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে বিপ্লব মিয়া (১৬)।কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান,কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্বপাড়া ভাড়া বাসায় বাবা মার সাথে থাকতো বিপ্লব। বাবা তাকওয়া গাড়ি চালাতো মা কাজ করতো স্থানীয় একটি পোশাক কারখানায়।
 
প্রতিদিনের ন্যায় তার বাবা মা সাকালে বাসা থেকে বের হয়ে গেলেও কিছুক্ষণ পর তার বাবা ফিরে আসে। এসে দেখে সে ঘরের আড়ার সাথে ওড়নাপেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন,কিছুদিন ধরে বিয়ে করবে বলে জানিয়ে আসছিল তার বাবা মাকে। কিন্তু তার বয়স না হওয়ায় বাবা - মা বিয়ে দিতে রাজি হয়নি।এই অভিমানেই সম্ভবত সে আত্মহত্যা করেছে।  ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস