নাটোরের লালপুরে সিএনজি -পাওয়ার ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১
নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে একজন নিহত হয়েছেন। অপর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ রবিবার (২২ জানুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর পৌরসভার গবাদিপশুর হাট মধুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল সরকার (৩৭) বড়াইগ্রামের আটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। আহত ব্যক্তি উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ভোলা মুন্সীর ছেলে আসলাম উদ্দিন (৪৫)।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর পৌরসভার গবাদিপশুর হাট মধুবাড়ি নামক স্থানে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়ে আমিরুল সরকার ঘটনায়স্থলেই মারা যান। অপর আহত আসলাম উদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান বলেন, নিহত ব্যক্তি ঘটনাস্থালেই মারা যান। আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, ঘাতক পাওয়ার ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ আত্মীয়ের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে সড়ক আইনে মামলা করা হবে।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা
জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন