করোনায় মারা গেলেন বশেমুরবিপ্রবির সাবেক ডিন মো. আব্দুর রহিম খান
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন।
অধ্যাপক আব্দুর রহিম খানের মৃত্যুতে রোববার (১৮ জুলাই) দুপুরে বশেমুরবিপ্রবির উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার পরিবার-পরিজনদের এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন- এই প্রার্থনা করছি।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied