ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে গ্রাম্য শালিশে অর্থ জরিমানার রায়ের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ৩:৩৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে পরোকিয়া প্রেমিকের হাতধরে গৃহবধূ  উধাও।গ্রাম্য শালিশে উল্টো বিচারে নীরহ স্বামীকে ৭ লাখ টাকা জরিমানার রায় করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পিতা রেজাউল করিম তালুকদার। এ নিয়ে  এলাকাবাসীর মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
 
ভুক্তভোগী স্বামীর পিতা রেজাউল করিম তালুকদার জানান, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা দক্ষিণ পাড়া এলাকার   জহুরুল মাষ্টারের মেয়ে লুভা খাতুন পাশ্ববর্তী ডুমড়াই গ্রামের আলামিনের পুত্র আসিফের সাথে প্রেমে জড়িয়ে অজানার পথে পাড়ি জমায়। পরে স্বজনরা অনেক তল্লাশীর পর লুভাকে উদ্ধার করে। পরবর্তিতে মেয়েপক্ষ এই অপবাদ ঢাকতে  একই গ্রামের রেজাউল করিম তালুকদারের পুত্র মামুন তালুকদারের সঙ্গে  বিয়ে দেয়।
 
কিন্তু নববধূ  লুভা তার প্রেমিককে ছাড়তে রাজি নয়।   কিছু দিন যেতে না যেতেই তার প্রেমিক আসিফের সাথে ফোন আলাপ করতে থাকে। স্বামী পক্ষ বিষয়টি টের পেয়ে তাকে মোবাইল ফোন আলাপ না করার জন্য বারবার নিষেধ করে। এরই একপর্যায়ে স্বামী সংসার ফেলে রেখে পরোকিয়া প্রেমিক আসিফের হাত ধরে উধাও হয় লুভা। উধাও হওয়ার ২ দিন পর ঢাকা থেকে স্বজনরা তাকে উদ্ধার করে। বিষয়টি মিমাংসার লক্ষ্যে গত  বৃহস্পতিবার রাতে  মেয়ের বাড়িতে একটি শালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। আস্তাহার আলীর সভাপতিত্বে শালিশিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন শেখ, শামীম উদ্দিন, সোলাইমান আলী, ইউপি সদস্য হাবিবুর রহমান সহ অনেকেই। উক্ত শালিশি বৈঠকে  অপরাধী  আসিফকে জরিমানা না করে উল্টো  নিরীহ  স্বামীর পক্ষকে ৫ লাখ টাকা মৌখিক জরিমানার রায় করা হয়। জরিমানার টাকা জোগাড় করতে ভুক্তভোগী মামুন তালুকদারের পিতা রেজাউল করিম তালুকদার এখন দ্বারে দ্বারে ঘুড়ছে।
 
এ বিষয়ে শালিশিয়ান বিচারকদের নিকট জানতে চাইলে তারা বিষয়টি নিয়ে কথা বলবেন না মর্মে জানিয়ে দেন।এ বিষয়ে রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন,এ ঘটনায় শালিশিয়ান বৈঠকে ভুক্তভোগী মামুন তালুকদারের স্ত্রী লুভা খাতুনকে তালাক দেওয়ার জন্য একটা অংকের টাকা জরিমানার মৌখিক রায় ঘোষণা করেন শালিশিয়ান বিচারকরা।এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন বলেন,বিষয়টি আমি পত্রিকায় দেখেছি।পরে আমার কাছে দুই পক্ষ বিষয়টি জানিয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ