ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ৩:৩৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ে কর্মশালাটি শনিবার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এস মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন পাবনা জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোঃ সামিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং ড. মোঃ নূর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এস মোস্তফা কামাল খান বলেন, আমাদের প্রত্যেককে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করার জন্য যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে দু’টি ব্যাচে ১১০ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রথম ব্যাচে সকাল পৌনে দশটা হতে সাড়ে এগারোটা পর্যন্ত ৫৫জন এবং দ্বিতীয় ব্যাচে সকাল পৌনে ১২টা থেকে দুপুর সোয়া পর্যন্ত ৫৫জন কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির