মৌচাকে টপ-অ্যাচিভার স্কাউটারদের মিলনমেলা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২ তম এপিআর ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী-২০২৩ এ নানা উপলক্ষে মিলন মেলায় পরিনত হয়েছে। প্রেসিডেন্ট স্কাউট,প্রেসিডেন্ট রোভার স্কাউট ও শাপলা কাব এ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট ব্যক্তিত্বদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারী) দুপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র,মৌচাকের বঙ্গবন্ধু এরিনায় এসোসিয়েশন অফ টপ অ্যাচিভার্স (আট্যাস) এর আয়োজনে স্কাউটদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ।
বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাটাস ইন্টারন্যাশনাল এর সভাপতি সাইমন হ্যাং বক রিহ, প্রধান স্কাউট ব্যাক্তিত্ব বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, পিআরএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আট্যাসের সহ-সভাপতি মোঃ হাবিবুল আলম (বীর প্রতীক), বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ পিআরএস, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোঃ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) শাফিনা রহমান ও এশিয়া প্যাসিফিক স্কাউট আঞ্চলিক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম খান পিআরএস উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউটস ও আ্যাটাশ বাংলাদেশ এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, যারা শুরু থেকে নিয়মিত স্কাউটিং করে এবং প্রতিটি স্কাউট প্রোগ্রাম নিয়ে কাজ করে তাহলে অবশ্যই একজন স্কাউট ছেলে মেয়ে একদিন টপ এ্যাচিভারদের কাতারে আসবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কাউটিং এর সাথে যুক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন।
উল্লেখ, অনুষ্ঠান শেষে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে পি আর এম জ্যাকেট জাম্বুরী ও জাম্বুরী স্মরণীকা অতিথিদেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পরিশেষে বাংলাদেশ স্কাউটস এর ৫ জন কর্মকর্তাকে আট্যাস এর পক্ষ থেকে এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটস কর্তৃক প্রদত্ত পিআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied