চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৩২০০ অসহায়ের মাঝে খাদ্য বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩ হাজার ২০০ গরিব, দুস্থ এবং অসহায়ের মাঝে চাল বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার (১৮ জুলাই) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম উপস্থিত থেকে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. এনামুল হক, পরিষদের সদস্য আব্দুল হাকিম, রয়েল বিশ্বাস, সহকারী প্রকৌশলী মোহায়েদুল ইসলাম, হিসাবরক্ষক মামুনুর রশিদ, সার্ভেয়ার মো. শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী শিহাব মাহফুজসহ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্বে বড় বড় দেশ পঙ্গু হয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মধ্যেও আমাদের অর্থনীতি সচল রয়েছে। গরিব-দুখী ও মেহনতি মানুষকে তিনি বিভিন্নভাবে সাহায্য-সহায়তা করে যাচ্ছেন।
এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. এনামুল হক।
এমএসএম / জামান
মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক
পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার
ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ
আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা
নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
Link Copied