ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৩৩৩-এ কল করে খাদ্যসামগ্রী পেল চাঁপাইনবাবগঞ্জের ২৪০ দুস্থ পরিবার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২১ বিকাল ৭:৫০
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (৩৩৩) নাম্বারে কল পেয়ে আবেদনকারী দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। রোববার (১৮ জুলাই) বিকেলে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোট ২৪০ জন নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। খাদ্যসামগ্রীর তালিকায় ছিল- চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ ও চিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন- এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন কর, শারমিন আক্তার রিমা, রুহুল আমিন শরিফ, মো. আশিকুর রহমান, তৌফিক আজিজ, জুবায়ের জাহাঙ্গীরসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাগণ।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম বলেন, কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে জেলা প্রশাসন। জেলা ও উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কাজ অব্যাহত রয়েছে। ঈদের আগেই প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের মাঝে ভিজিএফের চাল এবং আরো প্রায় ২০ হাজার মানুষকে খাদ্যসামগ্রীর প্যাকেট প্রদানের কাজ চলছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়