ময়লার গাড়ীর ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
গাজীপুর সিটি করপোরেশন এর ময়লার গাড়ীর ধাক্কায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে পিএন গার্মেন্টস এর মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মিয়া (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালা কান্দি মুক্তাপড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মিজানের বাসায় পরিবারসহ ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।গাজীপুর সিটি করপোরেশন এর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন দুলাল জানান, আজ সকাল ৯ টার দিকে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে পিএন গার্মেন্টসের মোড়ে ময়লার গাড়ী বেকে দেওয়ার সময় কোনাবাড়ী
থেকে দ্রুতগতিতে আসা অটোরিকশা ময়লার গাড়ীর পিছনে লাগিয়ে দেয়। এতে অটোরিকশার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক দূর্ঘটনায় অটেরিকসার যাত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এঘটনায় কাউকে আটক করা যায়নি। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied