১৪৪ টি আসন ফাঁকা রেখে কুবিতে নবীন বরণ
১৪৪ আসন ফাঁকা রেখেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির ১৯ টি বিভাগে ভর্তি হওয়া নবীনদের বরণ করার মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু হয়।
ভর্তি কমিটির ইউনিট ভিত্তিক আহ্বায়কদের সূত্রে জানা যায়, ৯ম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৫৪ টি আসন, ‘বি’ ইউনিটে ৭৮টি আসন এবং ‘সি’ ইউনিটে ১২টি আসন সহ সর্বমোট ১৪৪ টি আসন ফাঁকা রয়েছে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রত্যেক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আলাদাভাবে ফুল, কলম, ফাইল ও বিশ্ববিদ্যালয় থেকে বুকলেট দিয়ে বরণ করে নিচ্ছেন নবীন শিক্ষার্থীদের।এ সময় বিভাগের শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নির্দেশনা দেন।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত ইসলাম বলেন, 'আজকে বিভাগের শিক্ষক, সিনিয়র ভাই ও আপুরা আমাদেরকে বরণ করে বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের একটি করে বুকলেট দেয়া হয়েছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে।'
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম আনিসুল ইসলাম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নবীনদের অভিনন্দন। বিগত এক বছরে নতুন উদ্ভাবনের দিক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেভাবে এগিয়েছে সেই পথযাত্রায় নবীন শিক্ষার্থীরা নতুন বিষয়ে সংযোজন ঘটিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।'
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বলেন, 'আমরা আজ এবং কাল(২৪ ফেব্রুয়ারি) ভর্তি নিচ্ছি। এরপর শূন্য আসনের প্রেক্ষিতে আবার বিজ্ঞপ্তি দিব। নবাগত সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা।'
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied