ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় ১৪ বছর আগে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৩-১-২০২৩ বিকাল ৫:৫৪

পাবনা সদর উপজেলার চরতারাপুরে স্কুল নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাহাতাব উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডদিয়েছেন আদালত। এছাড়াও দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের করে কারাদন্ডদেশ দেয়া হয়েছে। মামালার ৯ আসামিকে খালাস দেয়া হয়েছে। 
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক এ আদেশ দেন।  
দন্ডপ্রাপ্তরা হলেন- চরতারাপুরের দিঘী গোহাইল বাড়ি এলাকার মন্টু প্রামাণিক, সাহেব মোল্লা ও নওজেস প্রামাণিক। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিঘী গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে মাহাতাব গংদের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৬ মার্চ বেলা ১১টার দিকে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরোধ মীমাংসার জন্য স্কুলে গেলে মীমাংসার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত মাহাতাব উদ্দিনকে উদ্ধার করে পাবনা  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
এ ঘটনায় নিহতের ভাতিজা আবু বক্কর সিদ্দিকী বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে সোমবার আদালত তিনজনের যাবজ্জীবন কারাদন্ড এবং নয়জনকে মামলা থেকে খালাস দেন।  
আদালতে রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর দেওয়ান মজনুল হক এবং আসামিপক্ষে সনৎ কুমার সরকার মামলাটি পরিচালনা করেন।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির