ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২৪-১-২০২৩ দুপুর ১১:৩৭

পাওনা টাকা চাইতে গিয়ে রেজাউল নামের এক নগদের এজেন্ট ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। রেজাউল মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের। ভেচকি গ্রামের মোঃ সাহেব আলীর  পুত্র। ১৯ জানুয়ারী পাওনা টাকা চাইতে বাড়ি থেকে তিনি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। ওই দিন বিকাল ৪টা থেকে তার মোবাইল ফোনটি এ পর্যন্ত বন্ধ রয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে, পার্শ্ববর্তী ভান্ডারিয়া  উপজেলার ভিটা বাড়িয়া এলাকার ব্যবসায়ী ও প্রতারক শোয়েব আলী, রেজাউলের কাছ থেকে মোটা অংকের ব্যবসা দেয়ার কথা বলে সুকৌশলে ৭ লক্ষ টাকা নিয়ে নেয় । টাকা নেয়ার কিছু দিনের মাথায় শোয়েব তার দেয়া ওয়াদা ভঙ্গ করলে রেজাউল ওই টাকা তার কাছে ফেরত চান।এক পর্যায় এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ও ব্যবসায়ীগন সালিশ ব্যবস্থা করলেও এ পর্যন্ত সে টাকা উদ্ধার হয়নি। ১৯ জানুয়ারী রেজাউল তার স্ত্রীর কাছে এই বলে বাড়ি থেকে বাহির হন শোয়েব আমার টাকা গুলো আত্মসাৎ করে  আমাকে আজ পথে বসিয়ে দিয়েছে । তার পরিবারের দাবি  শোয়েবকে থানা হাজতে  এনে জিজ্ঞাসাবাদ করলে রেজাউলের সন্ধান পাওয়া যাবে। এ বিষয়ে রেজাউলের বাবা সাহেব আলি জানান, শোয়েবের কাছে রেজাউলের দেয়া ৭ লক্ষ টাকা চাইতে গেলে তাকে সে টাকা না দিয়ে বরং আমার পুত্রকে সে অপহরণ করেছে। শোয়েবকে থানা পুলিশ আটক করে জিজ্ঞাসা বাদ করলে রেজাউলের সন্ধান পাওয়া যাবে ও তার কাছে থাকা গচ্ছিত টাকা উদ্ধার হবে। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ