ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন আইন বিভাগ


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৪-১-২০২৩ বিকাল ৫:৪৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ব্যবস্থাপনা বিভাগকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় এই ম্যাচটি শুরু হয়।
 
উক্ত ম্যাচে  আইন বিভাগ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। আইন বিভাগের সিফাত সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করে।
 
১৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে  শুরুতে উইকেট হারালেও রানের গতি সচল রাখে ব্যবস্থাপনা বিভাগ। মাঝের ওভারে গুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্যাবস্থানা বিভাগ।  শেষ পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগ সব কয়টি উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে । আইন বিভাগের সিফাত ৪ ওভার বল করে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করে। ব্যাটিং এবং বোলিং নৈপুন্যের জন্য আইন বিভাগের সিফাতকে  ম্যান অফটা ম্যাচ বিবেচনা করা হয়।
 
ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ এফ এম আব্দুল মঈন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ -উপাচার্য  ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ আসাদুজ্জামান,  কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান মো.জামাল নাসের, বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সাবেক নির্বাহী সদস্য বদরুল হুদা জেনু, ক্রিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী