মিথ্যা তথ্য দিয়ে মামলা : বাদী-বিবাদী কারাগারে
বাহুবল উপজেলার চলিতারআব্দা নোয়াগাঁও গ্রামে একটি মারামারি মামলায় জীবিত মানুষকে মৃত বানিয়ে ভুল তথ্য দেয়ার অভিযোগে বাদি ও আসামি উভয়পক্ষকেই কারাগারে প্রেরণ করেছেন আদালত। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে।
গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ এ রায় দেন। দণ্ডিতরা হল, ওই গ্রামের মৃত ইন্তাজ মিয়ার ছেলে বাদি আমির হোসেন, একই গ্রামের মফিজ উল্লার ছেলে আসামি আব্দুল হাইদ ও ফরিদ মিয়া এবং তার ছেলে নুরুজ্জামান মিয়া।
পেশকার আব্দুল হামিদ জানান, নোয়াগাঁও গ্রামের আমির হোসেন ও মফিজ উল্লার মধ্যে মারামারি হলে আমির হোসেন ২০২০ সালের ১৬ আগস্ট মামলা দায়ের করেন। ২১ সালের ২০ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং বেশ কয়েকটি সাক্ষির তারিখ অতিবাহিত হয়। গত ১৩ অক্টোবর সাক্ষীদের আদালতে হাজির থাকার তারিখ ছিলো। কিন্তু সেদিন বাদীর শাশুড়ির মৃত্যু হয়েছে উল্লেখ করে সাক্ষী হাজির না করে আদালতে ভুল তথ্য দেয়। দুই পক্ষের দুই রকম তথ্যে বিভ্রান্ত হয়ে আদালত এ বিষয়ে তদন্তের জন্য বাহুবল মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশের তদন্তে প্রমাণ হয় যে বাদীর শাশুড়ি এখনও জীবিত এবং সুস্থ আছেন। ফলে উভয়পক্ষের দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হয়। এরপর গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) ছিল মামলার নির্ধারিত তারিখ। এতে বাদী বিবাদী আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক ইতিপূর্বে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপনের দায়ে বাদী আমির হোসেনকে ৩ দিন ও আসামি আব্দুল হাইদ, ফরিদ মিয়া ও নুরুজ্জামান মিয়াকে ১ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এ সময় দন্ডপ্রাপ্ত ৪ জনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied