ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জীবন রক্ষায় তাদের স্বেচ্ছায় ছুটে চলা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-১-২০২৩ দুপুর ২:২২
একজন মুমূর্ষ রোগীর জীবন বেঁচে যাবে এক ব্যাগ রক্তে, সঙ্গে একটি পরিবারের সকলের মুখে ফিরবে হাসি। এমন চিন্তা থেকেই জীবন রক্ষার জন্য রক্তের সন্ধানে কারও কল পেলেই অস্থির হয়ে পড়েন রায়গঞ্জের স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্যরা।
 
একেকটি সংগঠনের সদস্যরা একের পর এক কল করতে থাকেন ডোনারদের। রক্তের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের এই অস্থিরতা থামে না। তার এই অস্থিরতা মানব প্রেমের, সামাজিক দায়বদ্ধতার, মানুষের পাশে দাঁড়ানোর। কারণ রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগীর জীবন থমকে না দাঁড়ায়। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ও বিভিন্ন  এলাকায় ফ্রি রক্তের গ্রুপ নির্নয়করা ব্যক্তিদের ফোন করে রক্ত ম্যানেজ করেন।তাদের দেয়া রক্তে কারো জীবনের সংকটাপন্ন অবস্থা কেটে হাসি ফুটলেই তৃপ্তি পায় তারা।
 
রায়গঞ্জে স্বেচ্ছায় রক্তদান করছেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটি, ফুলজোড় রক্তদান সংগঠন,স্বেচ্ছা সেবা রক্তদান সংগঠন,ঝাপড়া ব্লাড ডোনার ওয়েলফেয়ার, চান্দাইকোনা ব্লাড ডোনার’স এ্যাসেসিয়েশন,ম্যান ফর ম্যান ক্লাব,রায়গঞ্জ ব্লাড ডোনার ক্লাব,দৈবুকগাঁতী ব্লাড ডোনার সোসাইটি,আমরা ছিন্নমূল মানব সেবা সংগঠন,চাদপুর ব্লাড ডোনার সোসাইটি,নিমগাছী ব্লাড ফাউন্ডেশন,বন্ধন এবং মানবিক ফাউন্ডেশনসহ অনেক রক্তদান সংগঠন।
 
স্বেচ্ছায় রক্তদান বিষয়ে জানতে চাইলে ফুলজোড় রক্তদান সংগঠনের  প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাঈদী হাসান (সাগর) বলেন, এই কাজে যুক্ত হওয়ার প্রথম ও প্রধান কারণ রক্তের অভাবে একটি মানুষের মৃত্যু হওয়া। রক্ত সংকটে একজন  অসহায় মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। একজন ব্যক্তি চার মাস পর পর বছরে তিন বার রক্ত দিতে পারেন। এভাবে আমরা যদি রক্ত দেই তবে আমরা শুধু এক একটি মানুষকে বাঁচাতে পারব তাই নয়, এক একটি পরিবারের মুখেও হাসি ফোটাতে পারি। একজন ব্যক্তিকে রক্ত দিতে পারার যে আত্মতৃপ্তি, তা বলে বোঝানো যাবে না।
 
অন্যদের রক্তদানে উৎসাহিত করার বিষয়ে  ধানগড়া ব্লাড ডোনার ক্লাবের এডমিন চন্দ্র বিন্দু পাপ্পু বলেন, অন্যদের উৎসাহিত করার জন্য আমরা প্রথমে রক্তদানের উপকারিতাগুলো রক্তদাতাদের সামনে তুলে ধরি। একজন মানুষের রক্তের প্রয়োজন, তারা রক্ত পাচ্ছে না এ অবস্থায় মানুষের কষ্টগুলো তাদের সামনে যখন তুলে ধরি একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন ছাত্র হিসেবে অবশ্যই তারা রক্তদানে উৎসাহিত হয়। অনেকেই নিয়মিত রক্তদান করে এবং অনেকেই আর্তমানবতার সেবায় সরাসরি কাজ করার জন্য আমাদের প্লাটফর্মে যুক্ত হয়।
 
ঝাপড়া ব্লাড ডোনার ওয়েলফেয়ার এর সভাপতি রিমন মীর বলেন, আমি সত্যিই এই সকল স্বেচ্ছাসেবী মানবতার সৈনিকের মানবিক বিবেক দেখে অবাক হয়ে যায়। আমরা আমাদের ক্লাবকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছি। আমরা ইতিমধ্যে মুমূর্ষু মানুষের জন্য রক্ত দিয়ে সহায়তা করেছি। আমাদের ক্লাবের সদস্যরা রক্তের প্রয়োজন হলে নিজে গিয়ে হাসপাতালে রোগীকে রক্তদান করে আসেন।
 
রক্ত নিয়ে কাজ করার অনুভূতি জানতে চাইলে স্বেচ্ছা সেবা রক্তদান সংগঠন চান্দাইকোনা এর প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, রক্ত নিয়ে কাজ করার অনুভূতি প্রকাশ করার মতো নয়। একজন মা, একজন বাবা অথবা একজন সন্তান যখন হাসপাতালের বিছানায় রক্তের জন্য হাহাকার করছে, পরিবারের সদস্যরা খুঁজে হয়রান কিন্তু রক্তদাতা পাওয়া যাচ্ছে না এ অবস্থায় রক্তদাতা খুঁজে দিয়ে তাদের সাহায্য যারা করে তারাই শুধু এর আনন্দ আর অনূভুতিটা বুঝতে পারবে।
 
এ বিষয়ে  সামাজিক ব্যক্তিত্ব স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী বলেন, তরুণরা স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসছে। এজন্য অনেক মূমূর্ষ রোগীর জীবন রক্ষা হচ্ছে। এদের উদ্ভুদ্ধ করা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ