ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোঃ শহিদুল ইসলাম
ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ ওসি ( অফিসার ইনচার্জ ) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার সুদক্ষ চৌকস অফিসার মোঃ শহিদুল ইসলাম। আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় এ সম্মাননা দেওয়া হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেন।ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার মাদকদ্রব্য উদ্ধার, সম্পত্তি সংক্রান্ত অপরাধ ও বিভিন্ন অপবিত্র অপমৃত্যুর রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল (মধুখালী সার্কেল) সহকারী পুলিশ সুপার সুমন কর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।খোঁজ খবর নিয়ে জানা যায়, মোঃ শহিদুল ইসলাম মধুখালী থানাতে যোগদান করার পর থেকে এই উপজেলার আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে, চুরি ডাকাতি চাঁদাবাজি ও মাদক বেচাকিনা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মধুখালী থানাতে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি নেই বললেই চলে। মধুখালী থানার ভিতরের পরিবেশ আধুনিক ও পরিপাটি করা হয়েছে। থানার সামনে খোলা মাঠের জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করে শীতকালীন সবজি চাষাবাদ করা হয়েছে, সেই সবজি বিভিন্ন অসহায় মানুষকেও দেওয়া হচ্ছে।
সবদিক মিলিয়ে মধুখালী থানাকে একটি মডেল থানাতে পরিণত করা হয়েছে, এমনটাই মনে করছেন মধুখালী উপজেলার সাধারণ মানুষ।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied