ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঋণের বোঝা কাঁধে, চিন্তার ভাজ কপালে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৭-১-২০২৩ দুপুর ৩:৪৬
গাজীপুর মহানগরীর কাশিমপুর হাতিমারা এলাকায় ভোর রাতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাত্র ১ ঘন্টার ব্যবধানে আগুনে ২২ টি রুম,একটি ঝুটের গোডাউন, একটি অটোরিকশার গ্যারেজ, আসবাবপত্রসহ নগদ ২০ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায় । এতে নিঃস্ব হয়ে পড়ে মজিবুর রহমান। কিভাবে পরিশোধ করবেন
সিটি ব্যাংক পানিশাইল শাখা থেকে নেয়া ঋণ। চিন্তায় তার মুখে হতাশার ছাপ। 
 
ফায়ার সার্ভিস ও বাড়ির মালিক জানায়, রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ৪ টার দিকে বাসার পাশে একটি খরের গাদায় আগুন লাগে। ওই আগুন মুহুর্তের মধ্যে স্থানীয় মজিবুর রহমানের বাড়িতে ছড়িয়ে যায়। পরে আগুন পাশের জাকির হোসেনের গোডাউন এবং এরশাদের আটোগ্যারেজে ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের চিৎকারে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ২২ টি রুম, আটো রিকশা গ্যারেজ, পাশের ঝুট গোডাউনসহ সবকিছু পুড়ে যায়।
 
বাড়ির মালিক মজিবুর রহমান বলেন, আমার ২২ টি রুমেই ভাড়াটিয়া ছিল। ভাড়াটিয়া সবার সবকিছু পুড়ে গেছে। কেউ কিছু বের করতে পারেনি। আমি গত সপ্তাহে জমি কেনার জন্য সিটি ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋন নিয়েছিলাম, সেই টাকাসহ ২০ লাখ টাকা পুড়ে গেছে। কারখানা শ্রমিক এসব ভাড়াটিয়াসহ আমার শুধু পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। 
 
ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আমাদের ফায়ার ইউনিট সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস