ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মৃত্যুকূপে পরিনত পিএবি সড়ক,কেড়ে নিলো পোশাক শ্রমিকের প্রাণ


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১:৬

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় জমির হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বরুমছড়া রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জমির হোসেন আনোয়ারা উপজলোর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ উত্তর পাড়া বহদ্দারহাট বাড়ীর জেবুল হোসেনর ছেলে। সে কর্ণফুলী কোরিয়ান ইপিজেড (সু-ফ্যাক্টরি) তে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। 

বারখাইন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান,গতরাতে বাড়ির উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল পথে বরুমছড়া রাস্তা মাথা এলাকায় পিচ্ছিল হয়ে একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে এতে মোটরসাইকেল চালক জমির হোসেন গুরুতর আহত হয়।

স্থানীয়রা জানান, বিভিন্ন অঞ্চল থেকে আসা পানিযুক্ত অপরিশোধিত লবণের ঝরেপড়া পানি পিচ্ছিল করে তুলছে এই পিএবি সড়কটি।যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা,অকালে ঝরছে প্রাণ। লবণের পানিতে মৃত্যুকূপে পরিণত হয়েছে সড়কটি। অপরিশোধিত লবণ থেকে ঝরে পড়া পানিতে প্রতিনিয়ত এত দুর্ঘটনা ঘটলেও তা বন্ধে প্রশাসন থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের অভিযোগ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় জমিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৮ জানুয়ারি শনিবারে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রীতি / প্রীতি

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার