ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কৃষকের ঘামের গন্ধ আমার বাবার কাছ থেকে পাইঃ মতিয়ার রহমান হাজরা


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ২:৪৩
আমি কৃষকের সন্তান, কৃষকের ঘামের গন্ধ" আমার বাবার কাছ থেকে পাই। আমি আপনাদের সন্তান, কারো ভাই। আমার কার্যকলাপ ও দায়িত্বশীলতা সম্পর্কে আপনারা অবগত। আগামী ২০ মার্চ কোটালীপাড়া পৌরসভা নির্বাচন, আপনাদের দোয়া ও আশির্বাদ নিয়ে পৌর নির্বাচন করতে চাই। গনসংযোগে পৌরসভার ভোটারদের কাছে, এভাবেই কথাগুলি বলছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান,  বিআরডিবি চেয়ারম্যান ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী  মতিয়ার রহমান হাজরা। 
 
আজ রবিবার ( ২৯জানুয়ারি) সকালে  দলীয় কার্যালয়ের সামনে থেকে  শুরু করে  পশ্চিম পাড়, ঘাঘর বাজার,মহুয়ার মোড় সহ বিভিন্ন জায়গায়  ব্যাপকভাবে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
 
এ-সময় উপস্থিত ছিলেন, হাজী আব্দুল আজিজ হাজরা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাজরা, হারেস হাজরা, হাজী আব্দুর রব, রোকন হাজরা,শাহিন হাজরা, লায়েক হাজরা,সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী হাজরা, হাজী দুলাল হজরা,ভিপি হায়দার আলী হাজরা,এমদাদ তালুকদার, দলীল লেখক কামাল গাজী, পলাশ হাজরাসহ প্রমূখ উপস্থিত ছিলেন। 
 
 মতিয়ার রহমান হাজরা পৌরসভার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। দীর্ঘ ত্রিশ বছর আওয়ামী রাজনীতির সাথে যুক্ত রয়েছি।আমি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর হাজরার নাতি ও বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া হাজরার আপন চাঁচত ভাই। আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন গর্বিত সন্তান। আমাকে যদি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত করে। আপনাদের দোয়ায় আর আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিনের তত্ত্বাবধানে শেখ হাসিনার কাঙ্ক্ষিত সপ্নের স্মার্ট পৌরসভা গড়ে তুলব।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা