ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এস,আই নির্বাচিত হলেন মধুখালি থানার চম্পক বড়ুয়া


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ২:৫০
ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ এস,আই( সাব ইন্সপেক্টর ) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী  থানায় কর্মরত চট্টগ্রামের সন্তান, সাব ইন্সপেক্টর চম্পক বড়ুয়া।
আইন শৃঙ্খলার ও বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এস,আই ( নিঃ) হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
 
গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। চম্পক বড়ুয়ার পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। পরে ওসি তার নিজ কার্যালয়ে উপস্থিত সকল পুলিশ সদস্যের সামনে, চম্পক বড়ুয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এই সম্মাননা ক্রেস্ট পেয়ে চম্পক বড়ুয়া আনন্দ উচ্ছাস প্রকাশ করেন, এই প্রাপ্তি আগামীতে আরো ভালো কাজ করার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে, এমনটি সাংবাদিকদের জানান তিনি। মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম  চম্পক বড়ুয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতে আরো বড় ধরনের সাফল্য কামনা করেন। 

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ